বাংলাদেশ

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪০তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৯ জনকে নিয়োগ সুপারিশ করে চূড়ান্ত ফল প্রকাশ করেছে।

বুধবার (৩০ মার্চ) পিএসসি এই ফল প্রকাশ করে।

জানা গেছে, এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৯৬৩ জনকে সুপারিশ করা হয়েছে।

সেসঙ্গে, কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম সাধারণ বিসিএসের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। তবে ২০১৯ সালের ৩ মে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার প্রার্থী।

২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী। পরে করোনার কারণে মৌখিক পরীক্ষা পেছানো হয়। কয়েক ধাপে এ পরীক্ষা নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button