বিশ্ব

৩৯ জনের শরীরে করোনা, ইতালিতে এক সপ্তাহ বাংলাদেশী ফ্লাইট নিষিদ্ধ

বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আর তাই বাংলাদেশ থেকে যাওয়া সব ফ্লাইট এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ইতালি। খবর বার্তা সংস্থা রয়টার্স

এদিকে ইতালি থেকে প্রকাশিত রোমা টুডে জানিয়েছে, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে রোমে যাওয়া ৩৯ জনের শরীরে (গত ২৪ ঘন্টায় ১২ জন) করোনাভাইরাস পাওয়া গেছে। তাই ঢাকা থেকে আসা যাত্রীদের নিয়ে ইতালি উদ্বিগ্ন দেশটি।

ফ্লাইট নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা সকল যাত্রীদের জন্য নতুন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button