বাংলাদেশ

প্রায় ২৯ হাজার কোটি টাকা বাড়ছে বিদেশি ঋণ

প্রায় ২৯ হাজার কোটি টাকা বাড়ছে, ২০২১-২২ অর্থবছরে সরকারের বিদেশি উৎস (অনুদানসহ) থেকে ঋণের পরিমাণ। ২০২০-২১ অর্থবছরে সরকার বিদেশি উৎস থেকে অনুদানসহ ঋণ নিয়েছে ৭২ হাজার ৩৯৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে সরকার বিদেশি উৎস থেকে অনুদানসহ ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা ঋণ নেবে।

চলতি অর্থবছরে ৮০ হাজার ১৭ কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংশোধনের পরে ৭ হাজার ৬১৮ কোটি টাকা কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button