বাংলাদেশ

সর্বাত্মক লোকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

সর্বাত্মক লোকডাউনের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button