
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিভসে। [ খবর এনডিটিভি ]
মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা এই প্রস্তাব এনেছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাবটি তোলেন ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট ।
কংগ্রেসম্যান রো খান্না এবং কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট গতকাল শুক্রবার নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন। প্রস্তাবে গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেওয়ার কথাও বলা হয়েছে।রো খান্না তার টুইটার পোস্টে গণহত্যার মাধ্যমে লাখ লাখ বাঙালি ও হিন্দু নিহত বা বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

এ বিষয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট একটি টুইট বার্তায় লেখেন, গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে আমাদের বছরের পর বছর ধরে মুছে যেতে দেওয়া উচিত নয়। এই গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করবে, আমাদের সহকর্মী আমেরিকানদের শিক্ষিত করবে। সাথে অপরাধীদের বার্তা দেবে যে, এই ধরনের অপরাধ সহ্য করা হবে না কিংবা কেউ ভুলে যাবে না।

তিনি আরও বলেছেন, ১৯৭১ সালের বাংলাদেশে চালানো গণহত্যার ঘটনা ভুলে যাওয়া ঠিক হবে না। আমার ওহিওর সহকর্মীর সহযোগিতায় বাঙালি ও হিন্দুদের ওপর চালানো নৃশংসতা বিশেষ করে যার সঙ্গে গণহত্যার ঘটনা ঘটেছে, তাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছি।




