বিশ্ব

করোনায় আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা

করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা। তিনি পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। এ খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন সদস্য। এছাড়া ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসকের থেকে ট্রাম্প আবার নিজের করোনা পরীক্ষা করেছেন বলে উল্লেখ আছে সংবাদমাধ্যম সিএনএন-এ।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

 

Related Articles

Leave a Reply

Back to top button