বাংলাদেশ

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী’র মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

বিষাদময় ও গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

৬ ডিসেম্বর রবিবার, মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তিনি শিখা চিরন্তনে, বাংলাদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় জাদুঘরে থাকা বাংলাদেশী তরুণদের সাথে আলাপকালে তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি বলেন, বাংলাদেশের উদ্যমী তরুণরা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করছে এবং ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে তিনি তাদের সমর্থন কামনা করেন।

প্রদর্শনীগুলিতে তরুণ, নারী, পুরুষ, শিশু ও সাধারণ মানুষদের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যাদের সংগ্রামে জন্ম হয়েছিল একটি নতুন দেশ, বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button