বাংলাদেশ

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

শুনানি শেষে হেফাজত নেতা মামুনুল হককে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে নারায়ণগঞ্জে আদালতে আলাদা ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ৩ এপ্রিল দ্বিতীয় স্ত্রী দাবি করা এক নারীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা রিসোটে হামলা-ভাঙচুর চালিয়ে মামুনুলককে ছিনিয়ে নিয়ে যান।

১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button