বাংলাদেশ

১৪ জুলাই তিন সংসদীয় আসনে ভোট

আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (০২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন ইসি সচিব।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ করা হবে আগামী ১৪ জুলাই।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

এদিকে স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখও ঘোষণা করা হয়েছে। এসব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন।

Related Articles

Leave a Reply

Back to top button