বাংলাদেশ

১৩ জুন চীনের ৬ লাখ টিকা আসবে

চীনের উপহার হিসেবে দেয়া আরও ৬ লাখ টিকা দেশে আসছে আগামী ১৩ জুন।

শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীন সরকার আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন।

এজন্য প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীনা সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button