অন্য খবর

হাসির রাজা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকার সিনেমা জগতের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ।

২০০৩ সালের আজকের এই দিনে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি।

১৯৭২ সালে ‘কেন এমন হয়’ চলচ্চিত্র দিয়ে, চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। ছিলেন কৌতুক অভিনয়ের জাদুকর।

দীর্ঘদিনের ক্যারিয়ারে দিলদার, ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার।

তার মৃত্যুর পর সিনেমা জগতে যে শূণ্যতা সৃষ্টি হয় তা এখন পর্যন্ত পূরণ হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button