ভূরাজনীতি

হার্ট অ্যাটাক করেছেন রিজভী, হাসপাতালের সিসিইউতে ভর্তি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ধানমণ্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন

শায়রুল কবির খান জানান, দুপুর ১টার দিকে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেন। তিনি বর্তমানে ল্যাবএইড হাসপাতাল সিসিইউতে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ডাক্তারা তাকে অবজারবেশনে রেখেছেন।

এর আগেও বিএনপি নেতা রিজভী বেশ কয়েবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button