বাংলাদেশ

দেশের সব বন্দরে ওমিক্রন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

বিশ্বের কয়েকটি দেশে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়েছে। তাই স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব বন্দরে সতর্কবার্তা দিয়েছে। সেসঙ্গে সকল বন্দরগুলোয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছে।

রোববার (২৮ নভেম্বর) করোনা ভাইরাসের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ওমিক্রন ধরনটিকে “উদ্বেগজনক” বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।

তিনি আরও বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে। এ হার ২ শতাংশের নিচে থেকেছে। কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই।

মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button