স্পোর্টেইনমেন্ট

হঠাৎ অসুস্থ তামিম ইকবাল

হঠাৎ-ই অসুস্থ অনুভব করছেন তামিম ইকবাল। আজ রোববার (১৩ ডিসেম্বর) নিজের শারীরিক পরীক্ষা করাবেন বলে  জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার।

অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তামিম নিজেই। শনিবার রাতে বরিশাল অধিনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সব ধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি। ’

শনিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের সময় শারীরিক অবস্থা খারাপ হয় তামিমের। প্রচন্ড দুর্বল অনুভব করেন তিনি।  বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে ফরচুন বরিশাল অধিনায়ককে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button