বাংলাদেশ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত সিইসি ও চার কমিশনার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমান।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানান নতুন কমিশন।

শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন নতুন এই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা। তাদের পাঁচ বছরের মেয়াদে আগামী জাতীয় সংসদসহ সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাধীনতার পর প্রথমবারের মতো গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন নিয়োগ আইন পাশ হয়। ওই আইনের আলোকেই আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button