বাংলাদেশ

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু আজ

সবধরনের স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ সোমবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বছরের প্রথম অধিবেশন হিসাবে প্রথম দিন সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। করোনা মহামারির এ সময়ে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে।

রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে বেশ ক’টি বিল উত্থাপন এবং পাস হতে পারে।

এবারও প্রথমদিন মিডিয়া কর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button