বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে শাহেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ ওরফে শাহেদ করিমকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ঢামেকে সাহেদের এক্সরে ও ইসিজি করা হয়। তার রিপোর্ট ভালো এসেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, শাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় আদালতে তোলা হবে সাহেদকে। চাওয়া হবে ১০ দিনের রিমান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button