বাংলাদেশ

একদিনে করোনা শনাক্ত ৩,৫৩৩, মৃত্যু ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৯৩ হাজার ৫৯০ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫ হাজার ২৩ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২টি। এখন পর্যন্ত ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬ জন নারী। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ এক হাজার ৯৪০ জন এবং নারী ৫১৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ০ থেকে ১০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন রয়েছেন। হাসপাতালে ২৭ জন এবং বাসায় ৬ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button