স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে তাদের দুজনেরই যোগ দেয়ার কথা ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বরাষ্ট্র সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেয়ার ২৪ ঘণ্টা আগে করোনা টেষ্ট করাতে হয়। গতকাল আইইডিসিআরে টেষ্টের রিপোর্টে আজ পজিটিভ আসে।
তারা দুজনেই বাসায় কোয়ারেন্টিনে আছেন। সকালে, গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে।
শরীফ মাহমুদ অপু বলেন, আবার পরীক্ষা করানোর জন্য দুজনের নমুনা পুলিশ হাসপাতালে দেয়া হয়েছে।



