বিশ্ব

সৌদি, আমিরাত-ওমানসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৯ জুলাই

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী সেসব দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৯ জুলাই শনিবার।
বুধবার (২৯ জুন) সন্ধ্যায় আমিরাত, সৌদি ও ওমানের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার পর পবিত্র ঈদুল আজহার তারিখ জানিয়েছে।
এদিকে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই হজ পালিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button