বিশ্ব

আফগান বাহিনীকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা: পেন্টাগন

গত কয়েক দিনে, আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতায়, মার্কিন সামরিক বাহিনী দেশটিতে তালেবানের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার পেন্টাগন একথা জানিয়েছে। খবর: সিনহুয়ার।

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। এর মধ্যেই এসব বিমান হামলা চালানো হলো।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘গত কয়েক দিনে এএনডিএসএফ’কে (আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস) সহযোগিতা করতে আমরা দেশটিতে বিমান হামলা চালিয়েছি।’ তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা চলবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ বিমান হামলার বৈধতা দিয়েছেন।

প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস’কে বলেন, মার্কিন সামরিক বাহিনী বুধবার ও বৃহস্পতিবার আফগান বাহিনীকে সহযোগিতায় চার বারের বেশি বিমান হামলা চালিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আফগান বাহিনীর কাছ থেকে তালেবানের দখলে নেয়া সামরিক সরঞ্জামাদি লক্ষ্য করে কম পক্ষে দুই দফা বিমান হামলা চালানো হয়।

এছাড়া তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আরো কয়েক দফা হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে কমপক্ষে এক দফা বিমান হামলা চালানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button