বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে দেশে আর লোডশেডিং থাকবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আশাবাদ প্রকাশ করেছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না। তিনি বলেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকব?

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেশের পরিস্থিতি ভালো হচ্ছে দাবি করে এম এ মান্নান বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেল। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি অনেক, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এ ছাড়া রাজস্ব আদায়ও ভালো।

Related Articles

Leave a Reply

Back to top button