ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কুজনেতসভ। এ পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হলো। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ব্যারনস ডেইলি।
জানা গেছে, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বমস্কোর ওপর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানসূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।
এই কমিটির সদস্যদের কাছে মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি।
জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে।



