সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের শোক

আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এ দেশের বীর সন্তান আবু ওসমান চৌধুরীর অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এই মহান ব্যক্তির মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার ল্যাফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এক শোক বার্তায় বাণিজ্য বলেন, আবু ওসমান চৌধুরী ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। দেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যু এ দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



