বাংলাদেশ

ঈদে আইসিপি পেট্রাপোলে অক্সিজেন ট্যাঙ্কারগুলির জন্য “গ্রিন করিডোর”

২০২১ সালের ২১ জুলাই ভারতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল দিয়ে জরুরী ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী ১১ টি ট্যাঙ্কার পাঠানো হয়। বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে, আইসিপি পেট্রাপোল কর্মকর্তারা মেডিকেল অক্সিজেন রফতানির জন্য একটি গ্রিন করিডোর এর ব্যবস্থা করেন । অক্সিজেন আমদানি করেন লিন্ডে, স্পেকট্রা এবং পিউর অক্সিজেন নামক তিনটি প্রতিষ্ঠান।

আইসিপি পেট্রাপোলের শুল্ক বিভাগের সহকারী কমিশনার অনিত জৈন জানিয়েছেন যে ঈদ উল আজহার ছুটি স্বত্বেও স্থলবন্দর কর্মকর্তা, কাস্টম কর্মকর্তা, বিএসএফ এবং সিএনএফ এজেন্টদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল যারা ঢাকায় ভারতের হাই কমিশন ও বেনাপোল কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

পেট্রাপোল স্থলবন্দরের পরিচালক কমলেশ সায়নী বলেন, পেট্রাপোল বন্দর থেকে তরল মেডিকেল অক্সিজেনের মতো প্রয়োজনীয় পণ্যগুলি দ্রুত সরানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উভয় বন্দর কর্তৃপক্ষের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং তাদের একে অপরকে সহায়তা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সীমান্তের উভয় পক্ষের সরকারী কর্মকর্তারা ঈদ উল আজহার দিন একে অপরকে সাহায্য করার ক্ষেত্রে ভ্রাতৃত্ব মূলক মনোভাব প্রদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button