বাংলাদেশ

সীমিত আয়োজনে পালিত হলো আশুরা

আশুরা উপলক্ষে শুক্রবার সকাল ৮টা থেকেই ভিড় জমতে শুরু করে রাজধানীর হোসনি দালান প্রাঙ্গণে। সরকারি নির্দেশনা মেনে, দালান প্রাঙ্গণেই সীমিত পরিসরে বের করা হয় তাজিয়া মিছিল।

সকাল সাড়ে ১০টার দিকে হোসনি দালান প্রাঙ্গণে শুরু হয় তাজিয়া মিছিল। যাতে যোগ দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তোলেন।

সরকারি নির্দেশনা লঙ্ঘন করে অনেকেই ব্যক্তিগতভাবে তাজিয়া মিছিল করছেন। অনেকেই দলবেঁধে মাতম করতে করতে ইমামবড়ার ভেতরে প্রবেশ করেছেন।

আশুরাকে ঘিরে কোনো ধরনের ঝুঁকি না থাকলেও নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হোসনি দালান প্রাঙ্গণে আগত সবাইকে নিরাপত্তা তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

শোকের রঙ কালো পোশাক পরিধানের পাশাপাশি তাদের হাতে ছিলো কালো, সবুজ, লাল রঙের আলাম বা নিশান।

 

Related Articles

Leave a Reply

Back to top button