স্পোর্টেইনমেন্ট

ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

দুর্দান্ত ফর্ম আর ফিটনেস বজায় রেখে ৩৮ বছর বয়সে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১৬২ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এই পেসার।

আজ (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্ট খেলতে নেমে এ রেকর্ড গড়েন অ্যান্ডারসন।

এর আগের রেকর্ডটি ছিল স্যার অ্যালিস্টার কুকের। তিনি ইংলিশদের হয়ে ১৬১টি টেস্ট খেলেছেন।

৩৮ বছর বয়সেও অ্যান্ডারসন শুধু খেলে চলেছেন বললে ভুল হবে, আসলে ইংল্যান্ড টেস্ট দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র তো তিনিই। একের পর এক রেকর্ড যিনি নিজের হাতে ছুঁইয়ে নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button