বাংলাদেশ

সি আর দত্তের মরদেহ আসছে সোমবার

যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) দেশে পৌঁছাবে, মুক্তিযুদ্ধের সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব) সি আর (চিত্ত রঞ্জন) দত্তের মরদেহ। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জানা যায়, ৩১ আগস্ট সকালে এমিরেটস ফ্লাইট যোগে ঢাকা পৌঁছাবে। তার কানাডা প্রবাসী কন্যা চয়নিকা দত্ত ও তার স্বামী একই প্লেনে ঢাকা নামবেন। একমাত্র পুত্র চিরঞ্জীব দত্ত, কন্যা মহুয়া দত্ত ও কবিতা দাশগুপ্ত প্রায় একই সময়ে অন্য এয়ারলাইন্স যোগে ঢাকা পৌঁছাবেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button