বিশ্ব

সিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অনেকেই। খবর: বিবিসি, রয়টার্স।

শুক্রবার ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের একটি মোড়ে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।

বিবিসি;র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইট বার্তায় বলেছেন, ‘যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন; তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সবকিছু করবে।’

Related Articles

Leave a Reply

Back to top button