বিশ্ব

ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৫, গাজার ১৩ তলা ভবনে ধ্বস

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। এর মধ্যে অন্তত ১০ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৭০০ জন ।

বোমার আঘাতে ধসে পড়েছে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার । [ খবর : আল জাজিরা ]।

এর আগে মঙ্গলবার (১১ মে) অবরুদ্ধ উপত্যকা গাজায় ১৩ তলা একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ‘হানাদি টাওয়ার’ নামের ওই ভবনটি বোমার আঘাতে ধসে পড়েছে। তবে ভবনে থেকে বাসিন্দারা আগেই সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ওই ভবনে হামাস নেতাদের রাজনৈতিক কার্যালয় ছিল বলে জানা গেছে।

এ হামলার পর ভবনটি ধসে পড়লে ওই ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ।

আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অন্যায় এবং অবিবেচনা প্রসূত আচরণ।’

 

Related Articles

Leave a Reply

Back to top button