বাংলাদেশ

সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা আসছে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশে আসছে, চীন থেকে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ খবর জানান।

মাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় এ টিকা আসার কথা রয়েছে। তিনি জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

এর আগে, চীন এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button