বাংলাদেশ

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট কবি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘কবি আসাদ চৌধুরী তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button