স্পোর্টেইনমেন্ট

সাংবাদিকদের চোখে ধুলো দিয়ে বাসায় সাকিব

যুক্তরাষ্ট্র থেকে সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেন তিনি।

তার পৌঁছানোর সময়ের আগেই বিমানবন্দরে জড়ো হয়েছিলেন গণমাধ্যমকর্মীরা। তবে বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের একপ্রকার চোখে ধুলো দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।

পরে সাকিবের বাসায় ফেরার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

বিসিবিকে নিয়ে মন্তব্যের জেরে গত দুই দিন ধরেই দেশব্যাপী আলোচনা ও বিতর্কের শীর্ষে রয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সম্প্রতি তার দেয়া একটি লাইভ সাক্ষাতকারে বিসিবির বেশ কিছু বিষয় তুলে ধরেন সাকিব। সে সময় নিজের ছুটির কারণটাও জানান।

তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে নিয়ে মন্তব্য করায় সাকিবকে দেয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেক্ষেত্রে আটকে যেতে পারে সাকিবের এবারের আইপিএল খেলা। অথবা শৃঙ্খলা ভঙ্গের কারণে পেতে পারেন শাস্তিও!

গত ২২ ফেব্রুয়ারি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র গেয়েছিলেন সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button