বাংলাদেশ
সাবেক ভূমিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামসুর রহমান শরীফের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক । তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মো: তৌহিদুল ইসলাম সিনিয়র তথ্য অফিসার



