বাংলাদেশ

সাবরিনা-আরিফ দম্পতির বিচার শুরু

অভিযোগ গঠনের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারকাজ শুরু হয়েছে, করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ ৮ জন আসামির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত মামলাটির অভিযোগ গঠন করেন।

সাবরিনা-আরিফ ছাড়াও মামলার অপর ৬ আসামি হলেন- শফিকুল ইসলাম রোমিও, জেবুন্নেসা, আবু সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারী ও বিপ্লব দাস।

এদিন আসামিদের উপস্থিতিতে বেলা ১১টা ৫০ মিনিটে মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন।

আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে গত ১৩ আগস্ট সাবরিনা-আরিফসহ ৮ আসামির অভিযোগ গঠনের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত ৭ আগস্ট ঢাকার মুখ মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলার চার্জশিট দেখে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। ওইদিনই আদালত সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেন।

ডা. সাবরিনা সরকারি হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি করার পরও তিনি জেকেজির চেয়ারম্যান ছিলেন। তার স্বামী আরিফুল হক চৌধুরী ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। করোনার রিপোর্ট জালিয়াতির অভিযোগে ওই দম্পত্তিসহ চার্জশিটভুক্ত সব আসামি কারাগারে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button