সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

অবশেষে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট সাতপাকে বাঁধা পড়লেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) লগ্ন অনুযায়ী ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। খবর: আনন্দবাজার।
রণবীরের বান্দ্রার ‘বাস্তু’তে এবার নতুন সংসার শুরু হবে তাদের। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন নবদম্পতি। দূরে ছাদে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তারা। প্রথম ফ্রেমবন্দি হয় সেই মুহূর্তই।
বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বলিউডের এই তারকা জুটি। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন দুই তারকা। আলিয়ার চুল খোলা। রণবীরের মাথায় পাগড়ি।
পূর্ব ঘোষণা অনুযায়ী ইনস্টাগ্রামে নিজেদের ‘বিবাহিত’ ছবি প্রকাশ করেছেন আলিয়া নিজেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রণলিয়া’র বিয়েতে ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথি উপস্থিতি ছিলেন।



