বাংলাদেশ

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক’র মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম বিভাগীয় জার্নালিস্ট ফোরামের সভাপতি ও আজকের সূর্যোদয় গ্রুপের চেয়ারম্যান গেদুচাচা খ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সোমবার, ২৯ জুন, এক শোকবার্তায় খোন্দকার মোজাম্মেল হক এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button