বাংলাদেশ

টিকা আনতে চীনে বিমানবাহিনীর উড়োজাহাজ

চীনের দেয়া উপহারের ৫ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান।

মঙ্গলবার (১১ মে) সকাল সি-১৩০জে ৮টা ১২ মিনিটে বিমানটি চীনের পথে যাত্রা শুরু করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, উপহার হিসেবে তার দেশের দেওয়া ওই পাঁচ লাখ ডোজ টিকা বুধবার বাংলাদেশে পৌঁছাবে।

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনা ভাইরাসের টিকা ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button