ভূরাজনীতি

গণসংযোগে এগিয়ে সোনারগাঁও পৌরসভা মেয়রপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনী প্রচারণায় এগিয়ে মেয়রপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা। প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন মেয়রপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা।

 

শুক্রুবার ৪ ডিসেম্বর বিকেলে, নির্বাচনী গগণসংযোগে পৌরসভার ভবন থেকে শুরু করে ঋষিপাড়া হয়ে, উদ্ধবগঞ্জ বটতলা, উপজেলা চত্ত্বর হয়ে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও ভট্টপুর সংলগ্ন স্কুলের আশপাশ এলাকা ঘুরে শেষ হয় পৌরসভার সামনে এসে।

 

 

এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মীসহ, বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরাও মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরার গণসংযোগে অংশ নেন।

আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নাসরিন সুলতানা ঝরা, নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোআ চান।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ সভাপতি অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা যুবলীগের সদস্য হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা ইকবাল, পৌরসভা যুবলীগ নেতা গাজী তোফায়েল, পাপন, রিফাত, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা খোরশেদ, সানোয়ার, ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নাদিয়া, শ্যামলী চৌধুরী, রাহিমা ও তানিয়া। আওয়ামীলীগ নেতা আমিনুল, বাচ্চু, দীপক, বাতেন, তাহের আলী, শফিউদ্দিন। ছাত্রলীগ নেতা আলমগীর, হাসান এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button