বাংলাদেশবিশ্ব

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশের আরিফ

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশের আরিফ খান। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ঢাকার বাসিন্দা আরিফ, চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

খালিজ টাইমসের সাক্ষাতে আরিফ বলেন, আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যা ফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।

ড্রয়ে জেতার পর আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করা হয়নি বলে জানান আরিফ খান।

তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা তার রয়েছে বলে, খালিজ টাইমসের সাক্ষাতকারে জানান আরিফ খান।

Related Articles

Leave a Reply

Back to top button