বাংলাদেশ

সংক্রমণের শঙ্কা নিয়েই আজ থেকে খুলছে শপিংমল

সরকার ঘোষিত চলমান লকডাউনের মধ্যেই সংক্রমণের সঙ্কা নিয়েই আজ থেকে দোকানপাট ও শপিংমল খোলা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু শর্তে দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে।

গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দোকানপাট ও শপিংমল খোলার কথা জানানো হয়। এতে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে রোববার থেকে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কঠোর বিধি-নিষেধ আরোপের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোকান মালিকেরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আন্দোলন করে আসছিলেন। এবার সরকার তা বিবেচনায় নিয়ে প্রজ্ঞাপন জারি করল।

Related Articles

Leave a Reply

Back to top button