ভূরাজনীতি

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন: হেলেনা

সম্প্রতি আওয়ামী চাকরীজীবী লীগ নামক একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সামাজিক যোগাযোগে ভাইরাল হন হেলেনা জাহাঙ্গীর। এরপরেই আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হন তিনি। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কার করা হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে।

সোমবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে নিজ ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি।

লাইভে হেলেনা জাহাঙ্গীর বলেন, ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন ।

হেলেনা জাহাঙ্গীর বলেন, আমাকে ফেসবুকে গালাগালি করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের সাইবার অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রধানমন্ত্রী যদি আমাদের মা হয়ে থাকেন, তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এছাড়াও আওয়ামী লীগের জন্য চ্যানেল চালাচ্ছেন বলেও দাবি করেন হেলেনা জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের হয়ে দলের জন্য কাজ করেছেন বলে দাবি করেন। নিজ আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের উদাহরণ দিয়ে হেলেনা বলেন, আমি সরকারের জন্য চ্যানেল চালাচ্ছি; ভর্তুকি দিয়ে আমার জয়যাত্রা টেলিভিশন চালাচ্ছি। এই টেলিভিশনের জন্য কাজ করতে গিয়ে অন্য কোনো কাজ করতে পারছি না। ছোট হোক কিন্তু চ্যানেল তো, সরকারের জন্য এই চ্যানেল চালাচ্ছি।

দলে না থাকলেও দলের জন্য কাজ করে যাবেন বলেও জানান হেলেনা জাহাঙ্গীর। ছোটবেলা থেকেই সমাজসেবা করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, আমি দলে না থাকলেও, এমপি না হলেও দলের জন্য কাজ করে যাবো। আমি ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমার বয়স বেশি না, বাচ্ছাকাল থেকেই সামাজিক কাজ করছি।

‘লকডাউন’ উঠে গেলে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান হেলেনা জাহাঙ্গীর।

প্রসঙ্গত, আওয়ামী চাকরীজীবী লীগ নামক একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সামাজিক যোগাযোগে ভাইরাল হন হেলেনা জাহাঙ্গীর। এরপরেই আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button