স্পোর্টেইনমেন্ট

শ্রীলংকার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

কিংবদন্তি খেলোয়াড় লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়া সফরে শ্রীলংকা ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন।

তবে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলংকা। খেলবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। সফরের জন্যই মূলত শ্রীলংকা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন।

২০১৪ সালে লাসিথ মালিঙ্গার নেতৃত্বে শ্রীলংকা জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ড্রেসিংরুমে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা।

তবে মালিঙ্গার ‘প্রভাবকরণ চরিত্র’ নিয়ে উদ্বিগ্ন এসএলসি। লংকান ড্রেসিংরুমে সবার প্রিয় পাত্র ছিলেন না তিনি। শ্রীলংকার প্রায় সব অধিনায়কই তার ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল। তাই কোচ হিসেবে মালিঙ্গা কতটুকু নির্ভেজাল হবে তা নিয়ে রয়েছে বিরাট প্রশ্ন।

এদিকে সফরের জন্য বুধবার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা। দাশুন শানাকাকে অধিনায়ক করে দল সাজিয়েছেন নির্বাচকরা।

Related Articles

Leave a Reply

Back to top button