বিশ্ব

চীনে হাজার বছরের মধ্যে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ২৫

চীনের হেনান প্রদেশের রাজধানী জিংজিউতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।

এক হাজার বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যার কবলে পড়লো চীন। খবর: রয়টার্স

হেনান প্রদেশটিতে আরো কয়েকদিন এ বন্যা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

বন্যায় কারণে তলিয়ে গেছে রাস্তা, ঘাটসহ ঘরবাড়ি। এছাড়া চীনের একটি সাবওয়ে ট্রেনে বন্যার পানি ঢুকে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। খুলে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র।

এদিকে মানুষের জীবন এবং সম্পত্তির রক্ষায় সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

Related Articles

Leave a Reply

Back to top button