বাংলাদেশ

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ‘নিখোঁজ’ হওয়ার ৩ দিন পর লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক’র নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিনদিন আগে নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে নতুন বাড়ির নির্মাণের কাজ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরে গাইবান্ধা থেকে আটক নির্মাণশ্রমিকের তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button