স্পোর্টেইনমেন্ট

ঢাকা টেস্টে জয় সম্ভব: লিটন

সকালে উইকেট তুলে নিতে পারলে ভারতের বিপক্ষে টেস্টেজয় সম্ভব বলে জানালেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস।

ঢাকা টেস্টের তৃতীয় দিনে শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক, বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য।

ঢাকা টেস্টে ভারতকে ১৪৫ রানের ছোট টার্গেট দিলেও তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমে তুলেছে টাইগার বোলাররা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০০ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button