শুধু বিদেশগামীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬ টা থেকে শুরু কঠোর লোকডাউনে, আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে বিদেশগামী অথবা বিদেশফেরত যাত্রীদের জন্য চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। তবে যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৫ জুলাই যে নির্দেশনা দিয়েছিল তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিধিনিষেধ দেওয়া হয়েছে ২০টি দেশের ওপর। দেশগুলো হচ্ছে ভারত, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেপাল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ব্রাজিল, তিউনিশিয়া, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া ও উরুগুয়ে।



