বাংলাদেশ

শিশুবক্তা রফিকুল ইসলাম আটক

শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে আটক করেছে র‌্যাব।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে আসছিল। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে।

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন ঢাকার অদূরে গাজীপুরে।

Related Articles

Leave a Reply

Back to top button