বাংলাদেশ

আয়-ব্যয়ের হিসাব চেয়ে সব রাজনৈতিক দলকে ইসির চিঠি

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

সোমবার (৭ জুন) ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার এক কপি কমিশনে জমা দিতে হবে। দলগুলোর সুবিধার্থে আয়-ব্যয়ের হিসাব কীভাবে দিতে হবে, তার একটা নমুনা ছকও ওই চিঠির সংগে যুক্ত করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button