বিশ্ব

চীন সীমান্তে মাইন বিস্ফোরণে ভারতীয় কমান্ডো নিহত

চীন ও ভারত সীমান্তে লাদাখের বিরোধপূর্ণ গালওয়ান উপত্যকায় প্যাংগং হ্রদের তীরে মাইন বিস্ফোরিত হয়েছে। এতে ভারতের স্পেশাল ফোর্সেস ইউনিটের একজন কমাণ্ডো নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।  এই ঘটনায় ভারতীয় বাহিনীর স্বল্প পরিচিত একটি অভিজাত যোদ্ধা বাহিনীর অস্তিত্বের বিষয়টিও সামনে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

৫৩ বছর বয়সী নিহত তেনজিং নিয়াম নামের ওই কমান্ডো ভারতে আশ্রয় নেওয়া তিব্বতি পরিবারের সদস্য। তিনি ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) অংশ ছিলেন।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

Related Articles

Leave a Reply

Back to top button